মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫৩ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২৪ শুক্রবার
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরোনো ছবি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিউনিখ নিরাপত্তা সম্মেলন (এমএসসি) ২০২৪-এ যোগ দিয়েছেন। আজ শুক্রবার তিন দিনব্যাপী এই সম্মেলন জার্মানির মিউনিখে শুরু হয়েছে।
প্রধানমন্ত্রী আজ বিকেলে হোটেল বেয়েরিশার হফের কনফারেন্স হলে কনফারেন্স চেয়ারের উদ্বোধনী ও স্বাগত বক্তব্য উপস্থাপনকালে যোগদান করেন। পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন।
এমএসসি ২০২৪ আগামী ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এটি বরাবরের মতো এবারও বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিরাপত্তা চ্যালেঞ্জগুলোর ওপর উচ্চ-পর্যায়ের বিতর্কের এক অনন্য সুযোগ এনে দিয়েছে। ১৯৬৩ সালের শরতে প্রতিষ্ঠিত এমএসসি পরবর্তী প্রধান সম্মেলন পর্যন্ত এবং সম্মেলন চলাকালে এর ৬০তম বার্ষিকী উদযাপন করবে।
ইওয়াল্ড ফন ক্লিস্টের দ্বারা এটি প্রতিষ্ঠার ছয় দশক পর এমএসসি এবারও সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নিরাপত্তা উদ্বেগের বিষয়ে আলোচনার জন্য বিশ্বের জ্যেষ্ঠ সিদ্ধান্ত গ্রহণকারী এবং চিন্তা-নায়কদের একত্রিত করছে।
বাংলাদেশের প্রধানমন্ত্রী ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় সম্মেলনে যোগ দিতে তিন দিনের সরকারি সফরে মিউনিখ পৌঁছেন।
শেখ হাসিনা আজ সম্মেলনে যোগদানের আগে হোটেল বেয়েরিশার হফে কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী আবদুল রহমান আল-থানির সঙ্গে বৈঠক করেন।
এর আগে উইমেন পলিটিক্যাল লিডারস (ডব্লিউপিএল) সভাপতি সিলভানা কোচ-মেহরিন বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে তার আবাসভবনের দ্বিপক্ষীয় বৈঠক কক্ষে সাক্ষাৎ করেন।
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন।
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ দিচ্ছে ফেসবুক, যেভাবে পাবেন
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- জেনে নিন সকালে সেদ্ধ ডিম খাওয়ার উপকারিতা
- জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ











